জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিকালে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণমিছিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।গণমিছিলটি টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর  উদ্যানে এসে শেষ হয়। জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকরা এতে অংশ নেয়। সেই সঙ্গে টাঙ্গাইল শহরসহ ১২টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গণমিছিলটি বিশাল মিছিলে পরিণত হয়।এর আগে দুপুর থেকেই সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে পৌর উদ্যানে সমবেত হন। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় পৌর উদ্যান।পরে  সংক্ষিপ্ত সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।টুকু বলেন, দেশের মানুষ আজ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। এই কর্মসূচির প্রতিটি দফাই জনগণের অধিকার, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বহন করে। আমরা ঘরে ঘরে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি।দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন, আর তাঁর আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে।লিফলেট বিতরণ কালে টুকু ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুর আলম প্রমুখ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর)

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ রোববার বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। অন্যদিকে মেয়েদের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।তৃতীয় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানরাত সাড়ে Read more

কুমিল্লা-২ আসনে এমপি পদে প্রার্থীর ছড়াছড়ি
কুমিল্লা-২ আসনে এমপি পদে প্রার্থীর ছড়াছড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৬ সালের প্রথম মাসে হওয়ার কথা রয়েছে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা Read more

যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া ২ শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন