নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারসংলগ্ন পতিরাম ব্রিজ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫)। তারা দুজনই স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। খবর পেয়ে সেনাবাহিনী এবং তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্কের মধ্যে। Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা Read more

বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন