মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।এসময় তিনি নূর বীজ ভান্ডার ও মুন্সিগঞ্জ সীড হাউজের বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না থাকার অপরাধে নূর বীজ ভান্ডারের মালিক নূর হাসানকে ৩ হাজার টাকা এবং মুন্সিগঞ্জ সীড হাউজের মালিক মোহাম্মদ জামালকে ৩ হাজারসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক

ভোলার দৌলতখানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর ও ডাকাত দলের দুই সদস্যকে Read more

খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা
খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা

দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি Read more

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল “পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত”।

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

বরগুনায় মরিচের গুঁড়া ছিটিয়ে মোটরসাইকেল আরোহীদের টাকা ছিনতাই 
বরগুনায় মরিচের গুঁড়া ছিটিয়ে মোটরসাইকেল আরোহীদের টাকা ছিনতাই 

বরগুনার পাথরঘাটায় গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী ও তার দুই ছেলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মুখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন