২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্কের মধ্যে। সম্প্রতি ক্রিকবাজ জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব আইসিসি দিতে পারে। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের কাছে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই।ঘটনার সূত্রপাত ঘটে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর। এরপর বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য আইসিসিকে চিঠি পাঠায়। সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এক ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি আবেদন মেনে আইসিসির পক্ষে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের সম্ভাবনা খুবই কম। তবে বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমের কথা ভাবছে আইসিসি। সংস্থাটি শিগগিরই বিসিবিকে প্রস্তাব পাঠানোর কথাও জানিয়েছে।এই প্রতিবেদনের পরে বিসিসিআইয়ের বক্তব্যের অপেক্ষা ছিল। এ বিষয়ে সংস্থার সদস্যসচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, ‘বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিষয়টি বিসিবি ও আইসিসির মধ্যে সমন্বয়ের মাধ্যমে হবে। আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদি তারা ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন