নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে।বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টারের ছেলে অভিযুক্ত মো. রাসেল হোসেন (৪৩) ও তার স্ত্রী মোছা. রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় তারা নিজ এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দাবির খবর পেয়ে এলাকার জনগণ ওই দম্পতিকে অবরুদ্ধ করে সাংবাদিকদের খবর দিলে চ্যানেল এস ও দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার বড়াইগ্রাম থানা প্রতিনিধি মো. সাহাবুল আলম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাকে প্রকাশ্যে হুমকি দেন। পরে ওইদিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দিঘলকান্দি বাজার এলাকায় পরিকল্পিতভাবে সাংবাদিকের পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী আহত সাংবাদিককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিচ্ছেন বলে জানা যায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো জঘন্য কর্মকাণ্ড পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, ‘অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর
ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে: জামায়াত আমীর

ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লব-পরবর্তী Read more

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’
‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার Read more

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী Read more

রাশিয়ার দাগেস্তানে ৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
রাশিয়ার দাগেস্তানে ৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে সোমবার এক বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অজ্ঞাতনামা বন্দুকধারীরা ট্রাফিক পুলিশ সদস্যদের বহনকারী একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন