ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে  মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের গারুয়া গ্রামের এলাকাবাসী। পাশাপাশি পুলিশবেশী অপরাধী পিযুসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সাবেক কাউন্সিলর লোকমান হাকিম খান,সোহেল মিয়া,আনজু সরকার, আব্দুল মতিন,নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানা গেছে,পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস গারুয়া গ্রামের মৃত আব্দুল হাকিম ভূইয়ার পুত্র। তিনি ঢাকায় মালিবাগ সিটি এসবি শাখায় কর্মরত আছেন। অভিযোগ উঠেছে পিযুসের পিতা আব্দুল হাকিম ভূইয়া একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তাই আওয়ামীলীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় তাঁর চাকুরি হয় পুলিশ বাহিনীতে। এরপর থেকে আ’লীগ সরকারের ছত্রছায়ায় পুলিশ বাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ঘুষবাণিজ্যসহ বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে।এমনকি নিজ এলাকায় নিরীহ ব্যক্তিদের জায়গা দখল ও মিথ্যায় মামলায় জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। চাকুরির টাকা ফেরত চাইলে ক্রস ফায়ারে দেওয়ারও হুমকি দেয় পুলিশ সদস্য পিযুস। এমন নানাবিধ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী পুলিশবেশী অপরাধী পিযুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জলের আহ্বান জানায়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান
খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা Read more

মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল Read more

৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন