চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মাহি আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছত্তারহাট ভিংরোল গ্রামের ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে।নিহত শিক্ষার্থীর চাচা নাইম জানান, ‘সকালে মাহি নামাজ শেষে কোরআন পড়ছিল। এরপর বাংলা পড়ার জন্য বই নিতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ এসে তার কপালে কামড় দেয়। আমরা দ্রুত তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালের পথে সে মারা যায়।’বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে সাপের কামড়ে আহত হয়ে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। সাপ কপালে কামড় দেয়াতে তার অবস্থা দ্রুত অবনতি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেই তাকে চমেক হাসপাতালে রেফার করলে তাকে নেয়ার পথে মৃত্যু ঘটে।’এমন ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছেন বরিশাল নগরী।শনিবার (১২ এপ্রিল) Read more

মেজর সিনহা হত্যা: প্রদীপ কুমার ও লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল
মেজর সিনহা হত্যা: প্রদীপ কুমার ও লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল

কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় সাবেক ওসি প্রদীপ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকতের Read more

বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের চলতি আসরে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে Read more

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন