পবিত্র ঈদুল আজহার ছুটিতে কার্যক্রম চলমান ছিল লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এতে ছুটির ১০ দিনে ৯৩টি সন্তান প্রসব করা হয়।মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান।তিনি জানান, লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা কেন্দ্রে ঈদ-উল-আযহার ছুটি চলাকালীন সময়ে বিভাগের কর্মীরা সেবা কার্যক্রম চালিয়ে গেছেন। এতে ৯৩ জন প্রসব সেবা ছাড়াও ৩৪৭ জন মাকে গর্ভকালীন সেবা, ১৩৯ জন মাকে প্রসব পরবর্তী সেবা এবং ৩২৬ জন রোগীকে সাধারণ স্বাস্থ্য সেবাসহ সেবা প্রদান করা হয়।সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। চরঠিকা গ্রামের সেবাপ্রাপ্ত শারমিন (২১) বলেন, ‘আমি গত ১০ জুন চরকাদিরা পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হই। ১১ জুন ভোরে আমার দ্বিতীয় ছেলে সন্তান ডেলিভারি হয়। ঈদের ছুটির ভিতরেও ভিজিটর আপারা আন্তরিকভাবে অনেক কষ্ট করে নরমাল ডেলিভারি করিয়েছেন। এরকম একটি সময়ে পরিবার কল্যাণ কেন্দ্র খোলা না থাকলে আমাদের কোনো উপায় ছিল না। আমরা খুবই খুশি এবং আনন্দিত।’এছাড়া মধ্য চর জাংগালিয়া গ্রামের আরেকজন সেবাগ্রহীতা খালেদা আক্তার সুমি (২৭) বলেন, ‘তিনি ১১ জুন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হয়ে চতুর্থ সন্তানের জন্ম দেন। ঈদের ছুটির মধ্যে আন্তরিক সেবা পেয়ে তারা অনেক খুশি।’লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, ‘ঈদের ছুটিতে সাধারণ মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমাদের সকল সেবা কেন্দ্রে কর্মীরা অবস্থান করে নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছেন।’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সবার আন্তরিক প্রচেষ্টায় এমন সেবা দেওয়া সম্ভব হয়েছে।এর আগে ঈদুল ফিতরের ছুটিতেও লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যাহত ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র
উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে অভাবনীয় উন্নয়ন কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি প্রকল্প Read more

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর
রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০২৫-২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন