যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের স্টিলের বাক্স থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যান চালক ছিল।নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সাথে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করেন ইউনুস আলি মোড়ল। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।’আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। অভাবের সংসার। এখন তার স্ত্রী ও দুটি সন্তানের ভরণপোষণ দায়িত্ব কে নেবে?’শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে জবাই করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের আটকে অভিযান চলছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে বৃষ্টির সময় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নরসিংদীতে বৃষ্টির সময় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে বৃষ্টির সময় বাইরে খেলতে গিয়ে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ Read more

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও Read more

বরিশালে আন্দোলনকারীদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তি
বরিশালে আন্দোলনকারীদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তি

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা।এ সময় সেনাবাহিনীর সাথে Read more

রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস
রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো ইচ্ছে নেই, জানালেন ড. ইউনূস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে Read more

সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন