ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়ে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।এদিকে ইসরাইল–ইরান উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আওয়াজ শোনা গেছে।আলজাজিরার খবরে বলা হয়েছে, মাত্র কয়েক মিনিট আগে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয়—ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে।ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, ইরানের রাতভর হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ২০০ জনের বেশি। এখনো নিখোঁজ তিনজন।ইসরাইলের দাবি, ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফায় বাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও ১ লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। Read more

হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল
হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল

মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।বুধবার (১৪ জানুয়ারি) Read more

শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন