পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ’ মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামে। উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে কাদের মোড়ল ও একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে মজিদ ঢালী সম্পর্কে আপন শালা-দুলাভাই। তা সত্ত্বেও শনিবার (১৪ জুন) রাতে মজিদ ঢালী লোকজন নিয়ে এসে তার ভগ্নিপতি কাদের মোড়লের ঘের থেকে জোর করে মাছ ধরে নিয়ে যায়। এমনটি অভিযোগ করেছেন মজিদ ঢালীর আপন ভাগনে নয়ন হোসেন। ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মজিদ ঢালী ২০/২৫ জন লোক ও ১০-১২টি আলম সাধু (ইঞ্জিনচালিত বড় ভ্যান) নিয়ে এসে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে একশ’ মনের মত সাদা মাছ লুট করে নিয়ে যায়। তাদের কাছে লাঠি ও অস্ত্র থাকায় কেউ বাঁধা দিতে সাহস করেনি। নয়ন হোসেন জানান, পাঁচভূলোট গ্রামের হামড়ে কুড়োর বিলে তাদের ১০ বিঘা জলকরের একটি মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মামা রাতের অন্ধকারে জোরপূর্বক প্রায় ৫ লক্ষ টাকার মাছ লুট করেছে। সে আরও জানায়, তার মামা একজন মামলাবাজ। তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় এ ব্যাপারে তারা থানায় অভিযোগ দিতে সাহস করেনি। নয়ন মাছ লুটের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানা নেই। থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের প্রশংসা বরাবরই করতে দেখা গিয়েছে ভক্তদের। মাঝেমধ্যেই তাঁর বেশ কিছু সাহসী ছবি নজর কাড়ে সকলের। এ বার Read more

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?
সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরিচালিত হয় First Past the Post (FPTP) পদ্ধতিতে। এ পদ্ধতিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন। Read more

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ
বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনায় Read more

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন