চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বারের ছেলে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত সেনাবাহিনীর ৩৮ এডি রেজিমেন্টের আনোয়ারা আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির গোপন কক্ষে লুকিয়ে থাকা অবস্থায় আখতারকে আটক করে সেনারা।অভিযানে উদ্ধার হয় একটি নকল পিস্তল, ১৮টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা, গ্রেনেড সদৃশ বস্তু, সামরিক ওয়াকিটকি সেট ও কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, বিদেশি মদের বোতলসহ নির্যাতনের সরঞ্জাম।সেনাবাহিনী জানায়, আখতারের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের মাধ্যমে এলাকায় ভয়ংকর প্রভাব বিস্তার করে আসছিল সে।কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন, “সেনাবাহিনীর হাতে আটক আখতারকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা Read more

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন