আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এওয়ান-১৭১ ফ্লাইটটি। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানটি মেঘানিনগর এলাকায় বিএজে মেডিকেল কলেজের আবাসিক কোয়ার্টারে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সূত্র: এনডিটিভিবিমানটিতে মোট ২৪২ জন আরোহীর মধ্যে ছিলেন- ২৩০ যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল একজন যাত্রী বেঁচে গেছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। নিহতদের মধ্যে সাবেক গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।সূত্রমতে, নিহতদের মধ্যে ১০ জন চিকিৎসক ও তাদের আত্মীয়রা ছিলেন, যারা দুর্ঘটনার সময় বিএজে মেডিকেল কলেজের আবাসিকে অবস্থান করছিলেন। এ ছাড়া ২৪ জন এমবিবিএস শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নিয়োজিত করা হয় শতাধিক কর্মী ও ৪০ জন প্রকৌশলীকে। বিমানটির ব্ল্যাক বক্স শুক্রবার উদ্ধার করা হয়েছে, যা মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।বিমানটির পাইলট উড্ডয়নের পরপরই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, যা পূর্ণসংকটের ইঙ্গিত দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর বিমানটির ইঞ্জিনে গতি বৃদ্ধির ঘাটতি ছিল। সম্ভবত বার্ড হিট (পাখির ধাক্কা) বা ফ্ল্যাপ/ইঞ্জিন কন্ট্রোলে ত্রুটি থাকাও দুর্ঘটনার কারণ হতে পারে।শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একমাত্র জীবিত যাত্রী ও অন্যান্য আহতদের খোঁজখবর নেন এবং উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর Read more

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৬৬২ বিদেশি অভিবাসী আটক হয়েছেন।গত ২৪ সেপ্টেম্বর Read more

‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের
‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের

গত দিন দশেক ধরে দিল্লি লাগোয়া গুরুগ্রামে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আছেন অনেক ভারতীয় Read more

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২
কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে Read more

শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?

তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সারাদেশে কলেজ শিক্ষকদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন