আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির জেন জি। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেন জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।তাদের দাবি, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন।সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে জানান, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি, সেখান থেকে উপড়ে ফেলবো।তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন।এসময় গুরুং সঙ্গে নিয়ে আসেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও।রবিবার প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।আর্যাল সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট দায়ের করে আলোচনায় আসেন। তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় লড়াই করছেন এবং কাঠমান্ডু মহানগর করপোরেশনের আইনি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।অর্থমন্ত্রী রমেশ্বর খনাল সাবেক অর্থসচিব। তিনি কেপি শর্মা ওলি সরকারের কাছে সম্প্রতি অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে ৪৪৭ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিলেন।অন্যদিকে কুলমান ঘিসিং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে লোডশেডিং কমিয়ে জনআস্থা অর্জন করেছিলেন। তবে ওলি সরকার তাকে সরিয়ে হিতেন্দ্র দেব শাক্যকে বসায়, যা জনরোষ সৃষ্টি করেছিল।সূত্র জানায়, কার্কি প্রথমে ফোনে তিনজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেন, পরে অফিসে ডেকে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এর আগে তিনি সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।রবিবার সকালে কার্কি মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেন। সর্বোচ্চ ১১-১৫ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানা গেছে। ফলে মন্ত্রীদের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নেপালের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। জেন জি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল
জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৬ শতাংশ বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একলাফে এ দাম প্রায় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ জুন) সকাল Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়
দালাল-ঘুষের কারখানা আনোয়ারা ভূমি অফিস, নেপথ্যে অফিস সহকারী সঞ্জয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে সরকারি সেবা এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির আরেক নাম। নামজারি, খারিজ কিংবা খাজনা, প্রতিটি কাজেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন