সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।শুক্রবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।খামেনি বলেন, ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল করেছে। এটি একটি গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশও। এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। তাদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন, তাদের রক্ত এদেশের জনগণ বৃথা যেতে দেবে না। ইরান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত। দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন।তিনি আরও বলেন, এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেয়ার সময় এসেছে। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।সউল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। পরে পাল্টা হামলা চালায় তেহরানও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল
ভোরে মাঠে নামছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ এ অঞ্চলের Read more

কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার Read more

বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা
বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা

বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে Read more

কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন