পাবনার ভাঙ্গুড়া উপজেলায় টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে ৫৪ শিশু-কিশোর।সোমবার (১৬ জুন) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া ঈদগাহ্ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, পাবনা সোশ্যাল‌ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুহুল আমিন, প্রতিষ্ঠানের উপদেষ্টা ওমর ফারুক, রাবেয়া মনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবিহা ইয়াসমিন অনু, দিয়ারপাড়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুজ্জামানসহ শিশু-কিশোরদের অভিভাবকরা।জানা গেছে, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। ৫ বছর থেকে ২০ বছরের শিশু-কিশোরেরা যদি ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেলহহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরেরা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়া যাচাই-বাছাই করে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি
গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার
চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) Read more

ফটিকছড়িতে দ্রুতগামী বাসের চাপায় নারী নিহত
ফটিকছড়িতে দ্রুতগামী বাসের চাপায় নারী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগামী বাস চাপায় তুলশি দেবী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি Read more

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন