দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এছাড়াও চিকিৎসার জন্য আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন