শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই ঋণ শোধের এক ব্যতিক্রমী প্রয়াস দেখিয়েছেন। বিদায়ী সম্মাননা বলতে আমরা সাধারণত স্মারক, ক্রেস্ট কিংবা ফুলেল শুভেচ্ছায় সীমাবদ্ধ থাকি। কিন্তু এবার বিদায় জানানো হয়েছে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে, উমরাহ হজ্বের ব্যবস্থা করে।কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের তিন অবসরপ্রাপ্ত শিক্ষক – আমিন আহম্মেদ (বিএসসি, বিএড), এ.কে.এম মফিজুর রহমান (বিএসসি, বি.এড), আবদুল মবিনের বিদায় জানানোর জন্য এক ব্যতিক্রমী আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র মক্কা ও মদিনা জেয়ারতের উদ্দেশ্যে উমরাহ পালনের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ খরচ বহনের একটি প্যাকেজ। এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিন শিক্ষকই। অনেকের চোখে তখন আনন্দাশ্রু।অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, ‘আমরা শিক্ষক হিসেবে গর্ববোধ করছি, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদেরকে এভাবে সম্মানিত করবে। বাংলাদেশে কোথাও এমন সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই। আমরা তাদের জন্য মন ভরে দোয়া করি, যারা যেন জীবনে সফল হয়।’বিদায় অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মুখে ছিল প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ। কেউ বললেন, এই শিক্ষকদের হাত ধরেই তারা মানুষ হয়ে উঠেছেন, কেউ আবার কণ্ঠ রুদ্ধ করে স্মরণ করলেন শৈশবের নানা ঘটনা। সবার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার গভীরতা। অনেকে প্রিয় শিক্ষকদের বিদায়ে ঝরিয়েছেন অশ্রু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, এন্ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। তিনি বক্তব্যে বলেন, ‘আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর করে সবকিছু সাজানোর জন্য। এ আয়োজনের মাধ্যমে আমরা কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। কারণ দায় এড়ানোর সুযোগ কারোরই নেই। দায় এড়ানো কোনো ভালো গুণ নয়। সবাইকে দায় নিতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সফিকুর রহমান খান। তিনি বলেন, ‘এই আয়োজনের সাথে যারা জড়িত, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা শিক্ষকরা ভালো ফলাফল করানোর জন্য চেষ্টা করি। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও চেষ্টা করতে হবে। তাহলেই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে।’পাশাপাশি, অনুষ্ঠানে ২০২৫ সালে কোমাল্লা মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা
ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন নদীর পানি বাড়ছে। ফলে ফেনীসহ দেশের ছয় Read more

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত Read more

সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ
সড়ক নয়, যেন দুর্ঘটনার ফাঁদ

কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলার সংযোগকারী প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কের হোমনা উপজেলা সদর থেকে রঘুনাথপুর পর্যন্ত ১৪ কিলোমিটার Read more

আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চার দিনের সফরে শনিবার (০৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরে এ ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন