দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলন পর্যন্ত জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ সব ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক বিজয় উৎসবে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে চারটি বড় ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবেও তার নেতৃত্ব ছিল, যার মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়। তিনি বলেন, ১৯৯০ সালের গণআন্দোলনে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। প্রতিটি আন্দোলনের বিজয়ের পেছনে শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপি মুখ্য ভূমিকা পালন করেছে।টুকু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং নিজেদের পছন্দের সরকার গঠন থেকে বঞ্চিত হয়েছে। ফলে মানুষ তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার হারিয়েছে।তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি সবসময় বলেন, জনগণকে সঙ্গে রাখতে হবে। বিএনপি জনগণের দল।এসময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা একাত্তরের পরাজিত শক্তি, যারা গণহত্যা, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির সঙ্গে জড়িত, তারা আজ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে কর্মসূচি পালন করছে, যা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। এ দেশের মানুষ চায় না ওই শক্তি আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক।টুকু বলেন, বিজয়ের মাসে আমাদের অঙ্গীকার হোক যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা হবে এবং তা নিশ্চিত করা হবে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে।টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আলী ইমাম তপন এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ. কে. এম. মনিরুল হক (ডিপি মনির)।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের
শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি Read more

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল
তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল

পৃথক ৩ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক ৩ প্রজ্ঞাপনে এসব তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন