বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট যে পদ্ধতি, আমাদের গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত, যে এলাকার নেতা, ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক নিয়ম।’ এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে, তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য।শুক্রবার (১ আগস্ট) দুপুরে ‘আমাদের টাঙ্গাইল আয়োজিত’ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, ‘এই দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। এদেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমরা ক্ষমতায় যাবো এ কথা আমরা বলি না, মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে। দেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক। জনগণ ঠিক করবে এই দেশ কে পরিচালনা করবে। আমরা জনগণের উপরে বিশ্বাসী। জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনেও নিবে।’টুকু আরো বলেন, ‘সবাই পিআর পদ্ধতি চায় না। ইতোমধ্যেই বিভিন্ন মন্তব্য শুনছেন আপনারা। সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, তারা অনেকেই শুনবেন। পাকিস্তানে টি টুয়েন্টি ৩টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। পাকিস্তান পরবর্তী ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে পাকিস্তান বেশি আছে। তার মানে কি সিরিজ পাকিস্তান জয়লাভ করলো? মানুষ এই মন্তব্য করে, ভোট দিলাম সন্দিপে, এমপি পেলাম মালদ্বীপে। তার মানে আপনি ভোট দিবেন টাঙ্গাইল, এমপি পাবেন নোয়াখালি, তাহলে কি হবে? টাঙ্গাইলের মানুষের সম্পর্কে টাঙ্গাইলের মানুষেরই জানতে হবে।’এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর জুলফিকার আলী ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সান প্রমুখ। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। ধান কাটতে ব্যস্ত Read more

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক Read more

ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযান

"ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা"-শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের। প্রকাশিত সংবাদে বায়ুদূষণ Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন Read more

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন