সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকরা মাইজবাড়ী গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সোহেল মিয়া পরিবারসহ সিলেটে বসবাস করেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের জন্য সোহেল মিয়া সপরিবারে গ্রামের বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির সামনে জালধরা হাওরে গোসল করতে গিয়ে ইকরা পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে ঘাটের একটু দূর থেকে নিথর দেহ উদ্ধার করে। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলবরষ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা

পাবনার ঈশ্বরদীতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছাঃ সুমাইয়া খাতুন (১৯) নামের এক নারী।  গত বুধবার Read more

বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর Read more

মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
মির্জাপুরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নলকুপ ও পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ Read more

মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ
মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন