মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৪১ হাজার টাকা জব্দ করা হয়।শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন (২৩) উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।জানা যায়, ইসমাইল দীর্ঘদিন থেকে চট্টগ্রামের মাদককারবারি আবুল কালাম আজাদের থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরসহ যোগসাজশে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এবারও তারা চট্টগ্রাম থেকে নিজ জেলায় ইয়াবা নিয়ে আসার সময় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইসমাইলকে গ্রেপ্তার করে। ওই সময় অপর মাদককারবারি নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দিয়েছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প
ব্রিটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পৌঁছেছেন। দেশটিতে ট্রাম্পের এটি দ্বিতীয় রাষ্ট্রীয় সফর; যা মার্কিন Read more

পদবী পাল্টে তাহসানের ছবি মুছলেন রোজা
পদবী পাল্টে তাহসানের ছবি মুছলেন রোজা

ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোজা আহমেদের সঙ্গে তার সেই Read more

পানছড়িতে লাখ টাকার সেগুন কাঠ আটক
পানছড়িতে লাখ টাকার সেগুন কাঠ আটক

অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর ) ভোর আনুমানিক সাড়ে Read more

সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন
সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন

নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক Read more

গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার
গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার

গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। Read more

যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ
যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীর মেট্রো রেল এখনো সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন