পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। পৌরশহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে শহরের দক্ষিণ বন্দর মহল্লার একটি দোকানে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা। পরে এলাকাবাসী ছুটে আসার আগেই পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে মুদি, চায়ের দোকান ও হস্তশিল্প দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে সর্বশান্ত হয়ে পথে বসে আছেন।এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, ‘আগুনে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। আনুমানিক ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা Read more

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী।শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর Read more

হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি
হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলে পড়াশোনার জন্য কোনো রিডিংরুম না থাকায় ভোগান্তি পোহাতে Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।সিআইডির Read more

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার
কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান হামলাকারী গ্রেফতার হয়েছে।ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন