লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে এই অনুরোধে সাড়া দেননি স্টারমার। এমনটাই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার আমলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরত আনার বিষয়ে ব্রিটেনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইউনূস। তার মতে, এসব অর্থের একটি বড় অংশ যুক্তরাজ্যেই আছে। বৃটেনের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘এটা বৃটেনের নৈতিক দায়িত্ব—এই টাকাগুলো উদ্ধারে সহযোগিতা করা। কারণ এর বেশিরভাগই তাদের দেশেই রয়েছে।’তিনি আরও জানান, এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে তিনি আশা করছেন স্টারমার এই উদ্যোগে সমর্থন দেবেন।ড. ইউনূস আরও মন্তব্য করেন, ‘এই অর্থ চুরি হয়েছে, এটি দেশের জনগণের সম্পদ।’এদিকে যুক্তরাজ্য সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কিয়ার স্টারমারের ড. ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা আপাতত নেই। এ বিষয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছুক।তবে প্রধান উপদেষ্টা জানান, এরই মধ্যে যুক্তরাজ্য কিছু ক্ষেত্রে সহায়তা করছে। তার মতে, বাংলাদেশকে অর্থ উদ্ধারে সহায়তা করাটা শুধু নৈতিক নয়, আইনগত দিক থেকেও যুক্তরাজ্যের দায়িত্ব।সূত্র: ফিন্যান্সিয়াল টাইমসআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানান, আইপিএল সম্প্রচারে আর Read more

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ
ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে 'প্যালেস্টাইন অ্যাকশন'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।বুধবার (০২ জুলাই) Read more

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী Read more

নেতার পায়ে ‘সিজদা’ করতে হবে বলা বিএনপি নেতা টাইগার বহিষ্কার
নেতার পায়ে ‘সিজদা’ করতে হবে বলা বিএনপি নেতা টাইগার বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতা রেজাউল Read more

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ফেনী থেকে গ্রেফতার
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ফেনী থেকে গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। শুক্রবার (০১ আগস্ট) ভোর রাতে ফেনীর মহিপাল থেকে Read more

জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন