ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সড়কে বেড়েছে যানবাহন।বুধবার (১১ জুন) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার ৯৯৮টি যানবাহন। একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বুধবার পূর্বমুখী ১৩ হাজার ২৮৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে পশ্চিমমুখী ১৮ হাজার ৭১২টি যানবাহন থেকে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা আদায় হয়েছে।তিনি আরও জানান, যানবাহনের চাপ বাড়লেও সেতুর পশ্চিম পাড়ে এখনো যানজটের কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আগামী ১৫ জুন, রোববার থেকে দেশের অফিস আদালত খুলে যাবে। তাই উত্তরবঙ্গের মানুষের চাপ বাড়বে সিরাজগঞ্জ মহাসড়কে। আমরা আশা করছি, চাপ বাড়লেও যানজট হবে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর রূপনগরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী রূপনগর থানা Read more

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন
বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক Read more

গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান
গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। Read more

তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, 'যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন