স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই কথা বলেন তিনি।পোস্টে তিনি লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।’দলের দেওয়া কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছেন মির্জা ফখরুল। এগুলো হলো:সংবিধান সংস্কার– ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।  শুধু সুষ্ঠু নির্বাচন– প্রকৃত ফলাফল।  ক্ষমতা জনগণের হাতে।  দুই মেয়াদই যথেষ্ট– আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।  সংসদ সদস্যদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন– শুধু ভোট নয়, মতামতের অধিকার।  কাগুজে ব্যালটই সমাধান– নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।  জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার
তারেক রহমানের প্রেস সচিব হলেন শিবলী, একান্ত সচিব সাত্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বি এম আব্দুস সাত্তারকে তার একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির Read more

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার Read more

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত
ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দিল ভারত

ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু Read more

যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির
যুক্তরাজ্যে গেলেন জামায়াত আমির

যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত Read more

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ Read more

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন