জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহজনকভাবে আটক জমিয়তের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফ এম সাফায়েত সালাম আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ সময় এম আব্দুল হাফিজের সর্বোচ্চ শাস্তির দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ করেন জমিয়ত নেতাকর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার হোসাইন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের নেতা মাওলানা রুকন উদ্দীন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।বাদীপক্ষের আইনজীবী অ্যাড মাসুক আলম ও অ্যাড শেরেনুর আলী জানান, এটি পূর্ব পরিকল্পিত না রাজনৈতিক কোনো বিরোধে এই হত্যার ঘটনা ঘটেছে। এসব রহস্য উদঘাটনের জন্য আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এর পূর্বে গত রবিবার রাতে দিরাই থানায় হাফিজের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার ভোরে সিলেট নগরী থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে দিরাই আমল গ্রহণকারী আদালতে হাজির করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেছিলেন।উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের গাজীনগরের বাড়িতে ফেরার পথে মদনপুর থেকে নিখোঁজ হন মুশতাক। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর উত্তাল হয়ে উঠে সুনামগঞ্জ জেলা। গাজীনগরী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, সুনামগঞ্জ-সিলেট সড়ক ব্লকেটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও Read more

গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা Read more

সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার
সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার

পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. Read more

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ
দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেজন্য গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে। এক্ষেত্রে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন