নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন। সরকারের কৃতিত্ব, কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কী করতে চান ইত্যাদি। এর ফাঁকে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভেতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন করেছি। এরপরও বিষয়টি আমলে না নিয়ে এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যে সময়ে পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না। এছাড়াও আমাদের জানামতে ফেব্রুয়ারির ১৬, ১৭ বা ১৮ তারিখের দিকে রমজান মাস শুরু হবে।সালাহউদ্দিন আহমেদ বলেন, এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয়, তাহলে ৪৫ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা।ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সেটি গ্রহণযোগ্য হতে পারতো জানিয়ে তিনি বলেন, খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটি মেনে নেওয়ার মতো বিষয় হতো। এ বিষয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।এর আগে, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নির্বাচনসহ নানান বিষয় তুলে ধরেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’
‘জাতিসংঘে দেওয়া আ.লীগের চিঠিতে কোনো কাজ হবে না’

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী Read more

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি
হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলে পড়াশোনার জন্য কোনো রিডিংরুম না থাকায় ভোগান্তি পোহাতে Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন