আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।আজ সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘোষণা দিয়েছেন তিনি।এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবো।তিনি আরও বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করবো।নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশানের কাছে কেবল মাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশানের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে। কিন্তু আমারা ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।বিশ্ববিদ্যায় শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।’রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘যারা শহিদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না।’এদিকে, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী মৃত্যুদ্ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না।বাংলাদেশ অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে ঐ বিল্ডিংগুলো থাকার দরকার নাই।আগামী দিনে জুলাই আন্দোলন, আন্দোলনের যোদ্ধাদের ওপর যদি কেউ আঘাত হানতে চায় তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিন্ডিকেট কক্ষে Read more

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।শনিবার (১৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানা Read more

বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন
বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। রবিবার (১৮ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন