কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দেড় ঘণ্টা ব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ ওই এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকেই। মানববন্ধনে বক্তৃতারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী।বক্তারা জানান, নদীর ভাঙন থেকে আমরা বাঁচাতে চাই। এ বছর ধরলার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি, শতশত ফসলি জমি ও গাছপালা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তারা আরও জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড চরগোরকমন্ডলের উত্তর দিকে প্রায় ৬ হাজার জিও ব্যাগ ফেলানো হয়েছে। তারপরও নদী ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। তারা আরও জানান , যেখানে জিও ব্যাগ ফেলানো হয়েছে, ঠিক সেখান থেকে দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা তীব্র ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি ধরলায় গিলে খাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপাতত জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের জন্য জোর দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান জানান, ভাঙন রোধের জন্য চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেয়া হয়েছে। ফেলানোর কাজেও শেষের দিকে। তিনি সেখানে আরও একটি প্যাকেজের বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকী ছুরিকাহত
যশোরে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকী ছুরিকাহত

যশোরে জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীকে (৩২) ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার হৈবতপুর Read more

তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা Read more

কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি
সিংড়ায় দরজা ভেঙ্গে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি

নাটোরের সিংড়ায় নাটোর জজকোর্টের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী ও তার ভাই আব্দুল বারী রশিদীর বাসার ৬টি রুমের তালা ভেঙে দুর্ধর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন