বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।মামলায় উল্লেখ করা হয়েছে, বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির মিছিলে হামলা ও অফিস ভাঙচুরের ঘটনায় জাতীয় পার্টির নেতা আক্তার রহমান বাদী হয়ে বুধবার (৪ জুন) আদালতে মামলা দায়ের করলে বিচারক মামলাটি আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন।মামলায় গণ অধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে গণ অধিকার পরিষদের ১৫ জন ও জাপার অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। এ সময় এক যুবককে জাতীয় পার্টির নেতারা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি Read more

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। ম্যাচে Read more

গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ

ছোট্ট একটি নদী আছে আমার ছোট্ট গাঁয়ে এই নদীতে যাওয়া আসা খেয়া ঘাটের নায়ে। এই নদীটির আড়িয়াল খার শাখা নদী, Read more

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু
কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন