ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। সভায় প্রধান অতিথি বলেন, আপনারা শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আগামী দিনে আপনাদের দ্বারা যে ছাত্ররা শিক্ষিত হবে তাদেরকে নৈতিক মূল্যবোধসহ উন্নত এবং মানসম্মত শিক্ষা দিতে হবে। মানসম্মত  নৈতিক শিক্ষার দিকে বিশেষ করে নজর দিবেন। কারণ একমাত্র মানসম্মত শিক্ষাই পারে মানসম্মত জাতি গড়তে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান সাইক্লোন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাফফর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান প্রমুখ।এসময় প্রশ্নোত্তর পর্বে শিক্ষকরা স্কুলের বহুতল ভবন, কম্পিউটার ল্যাব, পুকুর সংস্করণ, প্রাচীর নির্মাণ, ওয়াশরুমের সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে সর্বোচ্চ দৃষ্টি দিবেন বলে আশ্বস্ত করেন ইউএনও রাসেল ইকবাল। পরে মতবিনিময় সভা শেষে ইউএনও রাসেল ইকবাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা Read more

ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর Read more

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সকালে Read more

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা তানজিদের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জ্বাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ব্যাটারদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন