ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।বুধবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস-এর ওয়েবসাইটে এ প্রসঙ্গে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে আইএএফের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন। এই নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।ইসরায়েলের হামলা শুরুর পরের দিন ১৪ জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।এদিকে ১৩ জুন ইরানে ইসরায়েলের সেনা অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ইসলায়েলকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইরানও। ১৪ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৫ শতাধিক। তারপর আর হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।সূত্র : টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর Read more

উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ
উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪)  কে গ্রেপ্তার Read more

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একইসঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা
রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন