পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে ফকিরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার বাসিন্দা সফিউল ইসলামের ছেলে রব্বানী, লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম, কলেজ ছাত্র জামিদুল ইসলামসহ ১৪ জনের একটি দল চুক্তিভিত্তিতে ভুট্টা সংগ্রহ করতে ফকিরের হাট এলাকায় যান। সেই সময় খেতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে হঠাৎ বিদ্যুৎ চলে এলে কয়েকজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রাণ হারান কলেজ ছাত্র জামিদুল।আহত অবস্থায় রব্বানী, শাহীন এবং শাহীনের ভাই জয় ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রব্বানী ও শাহীন মারা যান। পরে জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জয় ইসলাম জানান, “তারটি আগে থেকেই ভুট্টাক্ষেতে পড়ে ছিল, তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ পায়ে ঝাঁকুনি অনুভব করি, বুঝি বিদ্যুৎ এসেছে। তখন অন্যরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি ছুটে গিয়ে বারবার বিদ্যুৎ অফিসে ফোন করলেও তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন করলে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং আমরা উদ্ধার হই।”পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন, “আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। বাকি ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ Read more

হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু
হামাস যেখানেই থাকুক, হামলা করা হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের বিরুদ্ধে বিদেশে আরো হামলার সম্ভাবনাকে নাকচ করেননি। গত সপ্তাহে কাতারে হামলার পর তিনি বলেন, Read more

এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে ছুরিকাহতের ঘটনায় বেলাল হোসেন ও রাফি মিয়া নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স রহমান সেনেটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া Read more

শাহজালালের আগুন: সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা সব বিমান
শাহজালালের আগুন: সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা সব বিমান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন