প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।প্রতিবেদন গ্রহণের পর মুহাম্মদ ইউনূস বলেন, ‘গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে।’প্রধান উপদেষ্টা বলেন, “কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের ‘ভদ্রলোকেরা’, আমাদেরই আত্মীয়-পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত।”এ সময় ড. ইউনূস কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে- তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্পসময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে।একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ‘ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন।’কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তারমধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে।কমিশন সদস্যরা আরও জানান, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে।গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানান তারা।নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।মঈনুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি।কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা ভয়-ভীতি, নানান রকম হুমকি-ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় চার জনের করোনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত
২৪ ঘণ্টায় চার জনের করোনা পরীক্ষায় ৩ জনের শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। এদিকে এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ Read more

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি
একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি

একটি গান কখনো শুধু গান থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, এক প্রজন্মের আবেগের ভাষা। বাণিজ্যিক সিনেমার পিয়া রে, Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন