সৌদি সরকারের পক্ষ থেকে গতবছরই জানানো হয়েছিল, ২০২৬ সালে হজে প্রতি এজেন্সির ন্যূনতম যাত্রী কোটা হবে ২ হাজার জন। তবে হজযাত্রীর কোটা না বাড়িয়ে ১ হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।গতকাল শুক্রবার (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন উপদেষ্টা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি সরকারের পক্ষ হতে গত বছরই জানানো হয়েছে, ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে দুই হাজার জন। তবে হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা।২০২৫ সালে সুশৃঙ্খল ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি এ বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অননুমোদিত হজ পালন বন্ধকরণ, হাজীদের যথাসময়ে নুসুক কার্ড সরবরাহ, মাসায়ের এলাকায় ঝামেলাহীন পরিবহন সেবা ও নিবিড় স্বাস্থ্যসেবা প্রদান এবং মৃত্যুহার হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ধর্ম উপদেষ্টা ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে সহজ ও মসৃণ করার ক্ষেত্রে কতিপয় পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি নুসুক মাসার ড্যাশবোর্ডকে তথ্যসমৃদ্ধ করা এবং এ তথ্য পরিবীক্ষণ ও যাচাইয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তিনি মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে হাজিদের লাগেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরএফআইডি ট্র্যাকিং সিস্টেম চালু করা, মাসায়ের এলাকায় টয়লেট সুবিধা বৃদ্ধি ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং মিনা ও আরাফার তাঁবুতে বেডের সাইজ বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করেন।এছাড়া হজের আবশ্যিক খরচ অগ্রিম ঘোষণা দেওয়া এবং হজযাত্রী পরিবহনে দুই দেশের জাতীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার চালু করার বিষয়ে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।ডেপুটি মিনিস্টার ড. আল হাসান বাংলাদেশের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও রোডম্যাপ অনুসারে সব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ জানান। এসময় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন ও সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা Read more

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
মোহাম্মদপুরে  ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে Read more

নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। এ সময় লাশের একটি হাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন