খড় দিয়ে আড়াল করা একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন জনতা। বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশে যাত্রা করা ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাক থেকে নামানো চোলাই মদভর্তি বস্তায় আগুন দেওয়া হয়। রবিবার (১৪ ডিসম্বের) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ভেতরে এক লিটার করে অসংখ্য ছোট পলিথিনে চোলাই মদ ভরা ছিল। এসব পলিথিন আবার একাধিক বস্তায় ভরে ট্রাকে তোলা হয়। বস্তাগুলো যাতে সহজে চোখে না পড়ে, সে জন্য ওপর থেকে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটক করে তল্লাশি চালান। এ সময় খড় সরাতেই বেরিয়ে আসে চোলাই মদভর্তি বস্তা। পরে সেগুলো ট্রাক থেকে নামিয়ে মহাসড়কের পাশে রেখে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বুঝে ট্রাকে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বস্তাগুলো নামিয়ে প্রকাশ্যে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন।গাড়িটিতে কী পরিমাণ চোলাই মদ ছিল, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ Read more

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫
কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে রাস্তার দুই পাশে সারি সারি গজারি গাছ যেন সড়কটির সৌন্দর্য বাড়িয়েছে। Read more

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের Read more

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত Read more

নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি
নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে Read more

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন