এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ।সভাপতি বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঘাটতি বাজেট মেটাতে গত বছরের থেকে বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হওয়া একটি নেতিবাচক দিক। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা কমিয়ে করজালের আওতা বাড়িয়ে রাজস্বের পরিমাণ বাড়ানো প্রয়োজন।তিনি আরও বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালু আপাতদৃষ্টিতে ইতিবাচক। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন-ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফের শর্ত বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।তাসকিন আহমেদ বলেন, এই বাজেট থেকে ম্যাজিক্যাল কিছু আশা করিনি। তবে কিছু কাঁচামালে কর অব্যাহতি মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। রফতানি কমে গেছে তা বাড়ানো ছাড়া উপায় নেই।তিনি আরও বলেন, ব্যক্তিগত আয়কর সরলীকরণ করতে গিয়ে মানুষের ওপর কর বেড়ে যাবে। সেক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ীরা বড় করের আওতায় পড়বেন, যা এই বাজেটের নেতিবাচক দিক। এছাড়া তুলা, মোবাইল, অটোমোবাইলের মতো পণ্যে কর বৃদ্ধিতে লোকাল উদ্যোক্তাদের নেতিবাচক অবস্থানে ফেলবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ Read more

‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’
‘প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ বিশ্বনেতার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়েছে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন Read more

ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ
ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ

এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান
ইসরায়েলের হামলায় আহত হন ইরানের প্রেসিডেন্টও, অল্পের জন্য বেঁচে যান

তেহরানে ইসরায়েলের একটি হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহত হয়েছিলেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠক চলাকালে গত ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন