পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো। বাগমারার প্রধান হাটগুলোর মাঝে ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট অন্যতম। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বেশ সরগরম রয়েছে। তবে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মের কোনো তোয়াক্কা না করে উপজেলার প্রতিটি হাটে ইচ্ছে মতো হাসিল আদায় করা হচ্ছে। বিশেষ করে তাহেরপুর ও ভবানীগঞ্জ হাটে এই বিষয়টি বেশি পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনের তেমন নজরদারিও নেই। অভিযোগ দিলেও অভিযানে যান না তারা। তাই আবার আগের মতো বেশি ইজারা আদায় করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।সরেজমিনে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভাস্থ তাহেরপুর ডিগ্রি কলেজ মাঠের গরুর হাটে এমন চিত্র দেখা গেছে। এই হাটে প্রতিটি গরু ৫০০ টাকার পরিবর্তে ৮০০-৮৫০ টাকা রাখা হচ্ছে। ছাগলের ২০০ টাকার পরিবর্তে ৫০০ । আবার কোনো কোনো গরু থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করতে দেখা গেছে।জানা যায়, তাহেরপুর হাট গরু ও ছাগলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে। হাটে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। হাটে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি। গত বছরের চেয়ে এবার তুলনামূলক দাম কম বলে বিক্রেতারা জানান।ভুক্তভোগী আক্কাস মিয়ার অভিযোগ, পাশের গ্রাম থেকে ছাগল কিনতে এসেছিলাম। তবে খাজনার টাকা এখানে অনেক বেশি। আমাদের পাশের গ্রামের হাটে ছাগলের খাজনা ২০০ টাকা আর এখানে ৫০০ টাকা নিচ্ছে। আরও বেশ কয়েকজন জানান, তারাও কেউ গরু কেউ ছাগল কিনতে এসেছিলেন। তাদের মধ্যে কেউ কিনেছেন অতিরিক্ত খাজনা দিয়েই আবার কেউবা না কিনেই ফিরে যাচ্ছেন বাড়ি।এ বিষয়ে হাটমালিক পক্ষের জাকারিয়া বলেন, আমি পৌর শ্রমিক দলের সভাপতি, এই হাটেএ জন্য প্রতি বছর ২০ লাখ টাকা দিতে হয়। যা ইজারা তা গত ১৫ বছর যাবত সবাই দিয়ে আসছে নতুন করে কিছু নেওয়া হয়নি।বাগমারা উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, এ বিষয়টিতে সুস্পষ্ট কোনো অভিযোগ আমরা পাইনি। এ বিষয়টা ইউএনও স্যার দেখেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমি ভুমি সহকারী কর্মকর্তাকে ইতোমধ্যে জানিয়েছি। খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী
লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী

নির্বাচনী আচরনবিধি রক্ষায় লক্ষ্মীপুরে নিজ হাতে বিলবোর্ড-পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।শুক্রবার (১২ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার Read more

ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানে নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েক জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক Read more

গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন Read more

ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩
ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩

ভারতে প্রবেশকালে নারীসহ তিনজন আটক করেছে বিজিবি। শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে পেশাদার Read more

লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী রিফাত (৩৫) কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান Read more

পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন