এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এই সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে দলগুলো। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এই তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব। তিনি জানান, আগামীকাল সোমবার (২৮ জুলাই) এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে।আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐকমত্য কমিশনের।তিনি বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন এই তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনার মূল ফোকাস নির্ধারণ করা হয়েছে। এছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।আলী রীয়াজ আরও জানান, ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে উল্লেখ করেন আলী রীয়াজ। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ
জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক নারীকে দিয়ে ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক সাবেক Read more

বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ২
বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১১ কিলো নামক এলাকা থেকে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর Read more

চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২
চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় ঢাকামুখী যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় আবদুল মালেক (৩৫) ও জাফর আলম(৫৫) নামে ২ পথচারী নিহত হয়েছে। এ সময় Read more

জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান
জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক আরেফিন লিমনকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন