পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই সাথে দেবীগঞ্জ ঘাটের ইজারাদার সরকার ফরিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।সোমবার (০২ জুন) দুপুর ১টায় পৌরশহরের করতোয়া নদীর ময়নামতির চর এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৮টি ট্রাক্টর আটক করে যৌথ বাহিনী। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদুল হাসান এবং দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।সূত্র জানায়, পূর্বে বিভিন্ন সময় ময়নামতি চর এলাকায় করতোয়ার ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি। আজ খবর পেয়ে স্থানীয় প্রশাসন যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৮টি ট্রাক্টর আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদুল হাসান আটক ট্রাক্টরগুলোকে জব্দ দেখিয়ে ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন। সেই সাথে ইজারাদারের ইজারা বাতিলের জন্য ইউএনও’র পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর সুপারিশ প্রেরণ করা হবে বলে জানা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদুল হাসান বলেন, ‘নির্দেশনা অমান্য করে বালু উত্তোলনের দায়ে যৌথ বাহিনীর সহযোগিতায় আটটি ট্রাক্টর আটক করা হয়েছে। সেই সাথে ইজারাদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) ট্রাক্টরগুলোর চালক পলাতক থাকায় এবং অন্য কোন চালক সহযোগিতা না করায় এখনো ট্রাক্টরগুলো ঘটনাস্থল থেকে থানায় আনা সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে নজর কেড়েছে ঘোড়সওয়ার

গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে Read more

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ
ওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন।’ এটি মূলত সাহিত্য Read more

ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু
ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো পুনর্নির্মাণের কাজ শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি
ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন