জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার (১৮ মে) কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন।শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে গমন করেন এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে তাদের বক্তব্য শোনেন। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে, অভিযোগসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন।রোববার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।উল্লেখ্য যে, গত ১৪ মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়- এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে‌ যা সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করছে।আইএসপিআর আরও জানায়, তবে দুঃখজনক যে, রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। পরপর দুবার সফল বৈঠক শেষে, প্রতিনিধি দল ফেরত যাবার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়া হয়। সমগ্র দিনজুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।যেকোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপ, জনস্বার্থবিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে- এমন কর্মকান্ড কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের
থানা হাজতে যুবকের মৃত্যু, ওসি-প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে এজাহার দায়ের

কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে স্কুলের অফিস সহকারী দুর্জয় চৌধুরী নিহতের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। দুর্জয় চৌধুরী নিহতের ঘটনার পাঁচদিন Read more

সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ
সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সাম্প্রতিক হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।মঙ্গলবার Read more

বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ
বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ

বাঘাইছড়িতে উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ। রবিবার (১৮ মে) সকাল ১০ Read more

ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির Read more

শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন
শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন

শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন