সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের একটিতেও জিততে পারেনি লিটন দাসের দল। বলা চলে, পাকিস্তানের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ডাহা ফেল করেছে দলটি। তবে এর মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। রোববার (১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে লাহোরে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ জানিয়েছেন, ‘সবচেয়ে ইতিবাচক হলো, আমরা চেষ্টা করছিলাম এই উদ্বোধনী জুটিকে কার্যকর করতে। তারা দেখিয়েছে, একসঙ্গে কতটা বিধ্বংসী হতে পারে ওরা।’সিরিজে তিন ম্যাচেই বাংলাদেশের হয়ে ওপেনিং করেছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে শেষ ম্যাচে ১১০ রানের পার্টনারশীপ গড়েন এই দুই ব্যাটার।সংবাদ সম্মেলনে সিমন্স আরও বলেন, ‘যেকোনো সিরিজ হারই হতাশাজনক। আমরা চেষ্টা করছি, কিছু জিনিস গড়ে তুলতে ও কিছু ব্যাপার বদলাতে। দলে তরুণ ক্রিকেটার আছে বেশ কজন। হতাশা আছে, তবে ততটা নয়। থিতু হওয়া একটা দল নিয়ে হারলে বরং বেশি হতাশ লাগত।’এদিকে চলতি মাসে শ্রীলঙ্কার সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগেই দলে উন্নতি চান সিমন্স। এনিয়ে তিনি বলেন, ‘অবশ্যই দ্রুত উন্নতি করতে চাইব আমরা। সাদা বলের সিরিজের আগে দুটি টেস্ট ম্যাচ আছে শ্রীলঙ্কায়। সেই সিরিজ চলতে থাকার সময় অন্য কাজও চলতে থাকবে। আমাদের উন্নতি করতেই হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার
ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার

ফরিদপুরে হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ ডজনখানেক মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর Read more

এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়
এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না যেসব স্বাস্থ্য সমস্যায়

স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে গুগলে ডাক্তারি পরামর্শ সার্চ দেন। চিকিৎসকরা এই কাজটি করা থেকে বিরত Read more

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই
মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই

মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। হাজারো Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন