লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে এমন জয়ের পরও ফলাফল নিয়ে সন্তুষ্ট নন বার্সা কোচ। এদিন ম্যাচজুড়ে দাপুটে পারফর্ম করেছে রাফিনিয়া-ইয়ামালরা। ম্যাচের ম্যাচের সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের ক্রসে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপর ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। স্বাগতিক মায়োর্কোর জন্য ম্যাচটা কঠিন হয়ে পড়ে প্রথমার্ধেই। ম্যাচের ৩৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার মনু মরনালেস। এর ঠিক ৫ মিনিট পর আবারও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কোর আরেক ফুটবলার। এবার বিপজ্জনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন দলটির ফরোয়ার্ড ভেদাত মিউরিকি। এতে ৯ জনের দলে পরিণত হয় দলটি। তবে ৯ জনের দলের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি বার্সা। ম্যাচের ৯৪ মিনিটে ইয়ামাল দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন।  আর এতেই চটেছেন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘৩ পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি ম্যাচটা একেবারেই পছন্দ করিনি। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ও প্রতিপক্ষ নয় জনে নেমে যাওয়ার পরও আমরা যেন অর্ধেক শক্তি নিয়ে খেলেছি। এমনভাবে খেলা আমার ভালো লাগেনি। দলকে বলেছি—আমাদের আরও দ্রুত খেলতে হবে, আরও গোল করতে হবে।’ফ্লিক আরও যোগ করেন, ‘আমাদের কখনও শিথিল হওয়া উচিত নয়। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। ৫০-৬০ শতাংশ দিয়ে নয়, ১০০ শতাংশ দিয়েই খেলতে হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

বিমান বিধ্বস্তে আহতদের জন্য মেট্রোরেলে রিজার্ভ
বিমান বিধ্বস্তে আহতদের জন্য মেট্রোরেলে রিজার্ভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়  আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও গুলির চালানসহ আটক ৮

কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে মরণগ্রাসী ইয়াবা ও গুলির চালান উদ্ধার করেছে। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন