মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১ জুন) বিকালে পৌর এলাকার পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলো- মাগুরার হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), বরইচারা গ্রামের প্রতাসের ছেলে জয় (২৪) এবং কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে আজিম (২৩)। নিহতরা সবাই মাগুরা হোসেইন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে।এ ঘটনায় মাগুরা হাইওয়ে ও সদর থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে মাগুরা সদর উপজেলার পৌর এলাকার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিন ও আজিম নিহত হন।এছাড়া আহত অবস্থায় জয়কে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে তিনজনের মরদেহ। ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাস জব্দ করেছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী
স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী

নিজে পেশায় চিকিৎসক হলেও স্ত্রী বিশ্বের অন্যতম বড় তারকা হওয়ায় বিলাসী জীবনযাপন করতেন স্বামী। কিন্তু ডিভোর্সের পর বিলাসিত করার পর্যাপ্ত Read more

সিলেটে সাংবাদিকের মোবাইল ভাঙলেন পাথর লুট–কাণ্ডে গ্রেপ্তার আ.লীগ নেতা
সিলেটে সাংবাদিকের মোবাইল ভাঙলেন পাথর লুট–কাণ্ডে গ্রেপ্তার আ.লীগ নেতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট সাদাপাথর থেকে পাথর লুট ও বালু লুটপাটের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন