ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহ মহানগরীর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইন সহ দুটি মামলা রয়েছে। এ সময় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল পাঠানকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয়েছে। এবং তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার Read more

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন জিনদানি
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন জিনদানি

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগের পর তার পদে বসেছেন শায়া মোহসেন জিনদানি। যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
ইরাকে গুহায় বিশেষ অভিযানে ৮ তুর্কি সেনা নিহত

ইরাকের একটি গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসের প্রভাবে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে।সোমবার (০৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন