প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুনের পরে যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু ৩০ জুনের পরে যাবে না।রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।একই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বিকেল ৪টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন।সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে, তাদের সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে উপপ্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা, যেটা সোমবার (২ জুন) থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার্টার, যেটা নিয়ে কাজ করা হচ্ছে, সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি Read more

হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ত্রিশাল থানা পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে উপজেলার গন্ডখোলা কোনাবাড়ী সামালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন