ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের ঘরে থাকান নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি সেখানে ব্ল্যাকআউট শুরু করে স্থানীয় প্রশাসন। খবর আল জাজিরা বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ‘ড্রোনের আগমন পরিলক্ষিত হয়েছে। দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাকআউট পালন করুন।এরআগে রাজস্থানের জয়সালমারে পূর্বসতর্কতার অংশ হিসেবে ব্ল্যাকআউট পালন করা হয়। জয়সালমারে ব্ল্যাকআউট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। অপরদিকে বার্মারে ব্ল্যাকআউট শুরু হয় রাত ৮টা থেকে।এদিকে ভারতের সেনাবাহিনী আজ এক সতর্কবার্তায় বলেছে, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছেন।গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এরপর ১০ মে রাতে আবারও হামলা চালায় তারা। ভারতীয়দের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। এমন হামলা পাল্টা হামলার মধ্যে ওইদিন বিকেলেই হঠাৎ করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এদিন সন্ধ্যায় জম্মু-কাশ্মিরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ রাজস্থানে দেখা মিলল ড্রোনের।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) Read more

বাফুফের ট্রায়ালে আলো ছড়ালেন যে ১০ প্রবাসী ফুটবলার
বাফুফের ট্রায়ালে আলো ছড়ালেন যে ১০ প্রবাসী ফুটবলার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত তিন দিনের ‘নেক্সট গ্লোবাল স্টার’ প্রোগাম শেষ হয়েছে। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে ৪৯ জন Read more

দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার
দিল্লিতে ধসে পড়া মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি থেকে ৫ জনের লাশ ‍উদ্ধার

ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।  এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের Read more

দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক Read more

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন