মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে। বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। সে একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম। জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতো। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি। তিনি জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্য নিয়ে তিনি কুলাউড়া থানায় আছেন। ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩
টঙ্গীতে দুই পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪৩

গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে ৯টার দিকে Read more

অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের Read more

কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য

২০২৫ সালের অমর একুশে বইমেলায় তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বুকওয়ার্ম Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন