সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শনিবার দুপুরে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে একদল যুবক ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাকে গলা কেটে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝে হাসান সড়কের পাশের একটি ধানখেত থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত সোহেলের মা রুবি খাতুন জানান, রাত পৌনে ৮টার দিকে সোহেলের ফোনে বারবার কল আসে। এ সময় সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। এর কিছু সময় পর ঈদ বোনাস দেবে বলে ৪-৫ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর সে আর সারারাত বাড়িতে ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ধানখেতে লাশ পরে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে তার ছেলে বলে শনাক্ত করেন।তিনি আরও বলেন, যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারা এ হত্যার সঙ্গে জড়িত আছে বলে তিনি দাবি করেন।এ বিষয়ে নিহত সোহেলের দূর সম্পর্কের নানা শহিদুল ইসলাম, নানি রহিমা খাতুন ও প্রতিবেশীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।এদিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা সাইফুলের ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত না। তাকে শক্রতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা
জামালপুরে প্রেমিকের সঙ্গে অভিমান, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেস্টা

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর মুখ Read more

নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা
নোয়াখালীতে দুই ভাইকে অপহরণের পর মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের পর দুই সহোদর ভাইকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আনোয়ারুল Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃত্যু আরও বাড়ার শঙ্কা
আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃত্যু আরও বাড়ার শঙ্কা

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু Read more

ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে
ভারত থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল আসছে

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ Read more

ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি
ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি বলেছেন,যিনি প্রধানমন্ত্রী হোন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাঁটিয়ে জনগণের প্রতি স্টিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন